মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.৯ শতাংশ - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.৯ শতাংশ


মোহাম্মাদ মুরাদ হোসেন: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমিক ৯ শতাংশ।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭২৫ কেন্দ্রে ৯ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হন ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী। এই বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমকি ০৯ শতাংশ। এছাড়া এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

Top