ভুয়া বিজ্ঞপ্তি ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পিএসসির - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

ভুয়া বিজ্ঞপ্তি ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পিএসসির


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত নিয়ে ভুয়া প্রেসবিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিষয়টি সরকারি কর্ম কমিশনের (পিএসসির) নজরে আসায় এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এ বিষয়ে সতর্ক করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সম্বলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যা কমিশনের নজরে এসেছে।

এ প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন থেকে দেয়া হয়নি। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top