এক নজরে এসএসসি পরীক্ষার ফল - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

এক নজরে এসএসসি পরীক্ষার ফল


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী পাশ করেছেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। যা গত বছর ছিল ৮৩.০৪ শতাংশ।এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ এবার পাশের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। এর মধ্যে জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার ৯৭টি।চলতি বছরের ১০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে অংশ নেয়।বৃহস্পতিবার (১০ জুলাই) দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাশের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাশের হার ৭৭.৬৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাশের হার ৫৬.৩৮ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৬৮.০৪ শতাংশ।এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষায় ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী পাশ করেছে। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। দাখিলে ৬৮.০৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গতবার এই হার ছিল ৭৯.৬৬ শতাংশ। এবার দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ২০৬ পরীক্ষার্থী। এবার দাখিলে পাশের হার ও জিপিএ-৫ কমেছে।অন্যদিকে এসএসসি ও দাখিল ভোকেশনাল শাখায় পাশের হার ৭৩.৬৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। গতবার এই পাশের হার ছিল ৮১.৩৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৭৮ জন পরীক্ষার্থী। অর্থাৎ এবার এসএসসি ও দাখিল ভোকেশনাল শাখায় পাশের হার কমেছে, তবে জিপিএ-৫ বেড়েছে।এদিকে, ঢাকা বোর্ডে পাশের হার ৬৭.৫১ শতাংশ। এবার এ বোর্ডের মোট জিপিএ-৫ পেয়েছে প্রায় ৩৭ হাজার ৬৮ শিক্ষার্থী। গতবার এই বোর্ডে পাশের হার ছিল ৮৩.৯২ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪৯ হাজার ২৯০ পরীক্ষার্থী। অর্থাৎ এবার ঢাকা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৩.৬০ শতাংশ। গতবার এই হার ছিল ৭৯.২৩ শতাংশ। এই বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ১০০ জন। অর্থাৎ কুমিল্লা বোর্ডেও পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৭২.০৭ শতাংশ। গতবার এই হার ছিল ৮২.৮০ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডে পাশের হার কমেছে। তবে জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।

দিনাজপুর বোর্ডে এবার পাশের হার ৬৭.০৩ শতাংশ। গতবার এই হার ছিল ৭৮.৪৩ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী। অর্থাৎ দিনাজপুর বোর্ডে পাশ ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

বরিশাল বোর্ডে পাশের হার ৬৭.০৩ শতাংশ। গতবার এই হার ছিল ৮৯.১৩ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী। অর্থাৎ বরিশাল বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

ময়মনসিংহ বোর্ডে এবার পাশের হার ৫৮.২২ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৪.৯৭ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ১৭৫ জন জন। অর্থাৎ ময়মনসিংহ বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে।

যশোর বোর্ডে এবার পাশের হার ৭৩.৬৯ শতাংশ। গতবার এই হার ছিল ৯২.৩৩ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬২ জন। অর্থাৎ যশোর বোর্ডেও পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

রাজশাহী বোর্ডে এবার পাশের হার ৭৭.৬৩ শতাংশ। গতবার এই হার ছিল ৮৯.২৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন পরীক্ষার্থী। অর্থাৎ রাজশাহী বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

সিলেট বোর্ডে এবার পাশের হার ৬৮.৫৭ শতাংশ। গতবার এই হার ছিল ৭৩.০৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী। অর্থাৎ সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা উভয়ই কমেছে।

Top