আমরা আবারও মাঠে নামব,জুলাই সনদ কার্যকর না হলে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হালাল রিজিক ভক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির পরিকল্পনা ইসির অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র,ভর্তুকি পে-স্কেল রাজস্ব ব্যাংক খাত বিরোধী দলের ওয়াকআউট,সংবিধান সংশোধনে বিশেষ কমিটি ভারি বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে দেশের প্রদীপ জ্বলে বিদেশে,উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০ ভাগ মেধাবী তরুণ ১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য : গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র গ্রেপ্তার বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি শিবিরের

আমরা আবারও মাঠে নামব,জুলাই সনদ কার্যকর না হলে


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,দেশের মৌলিক সংস্কার নিয়ে এখনও তালবাহানা চলছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হবে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই।সরকার যদি এই সময়ের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়,তাহলে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা আবারও মাঠে নামব।৩ আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকবো।বৃহস্পতিবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের ভায়নার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থি একটি রাজনীতি দাঁড় করাতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়তে হলে আমাদের ফ্যাসিস্ট ইজমের সঙ্গে জড়িতদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে অনেক সংকট চলমান রয়েছে। কিন্তু একটি নতুন সংবিধানের জন্যে কাজ করতে পারছি না।এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রংপুর মহানগরের মুখ্য সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Top