গাজায় ইসরায়েলি হামলায় ৮০ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

গাজায় ইসরায়েলি হামলায় ৮০ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন


আলোকিত বার্তা :গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮০ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও আরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ (২৬ জুন) উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ।গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে, যা বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে।নুসেইরাত শরণার্থী ক্যাম্পে, নেটজারিম জংশনের কাছে ত্রাণের জন্য আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।একই হাসপাতাল সূত্র জানিয়েছে, আল-মাওয়াসিতে অন্য একটি তাবুতে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।খান ইউনুসের পশ্চিমে একটি বাড়ি লক্ষ্য করে চালানো আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে।

আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে কমপক্ষে দুইবার হামলা চালানো হয়েছে।আল-আকসা টিভি এবং ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানায়, ইসরায়েলি বাহিনী খান ইউনুসের মাজাইদা এলাকায় আবু আরব পরিবারের তাবু লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৬,১৫৬ জন নিহত এবং ১,৩২,২৩৯ জন আহত হয়েছেন।

Top