নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া :নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকও পেয়েছে দলটি। দলীয় প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই অংশ নিতে পারবেন দলের প্রার্থীরা। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের ৩ সপ্তাহের মাথায় এ প্রজ্ঞাপন জারি করল ইসি।আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল নিষ্পত্তির আগেই ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। এ কারণে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে পারেননি দলটির নেতারা। তারা বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলেন। দীর্ঘ ৭ বছর পর রাজনৈতিক দল হিসাবে আবারও ইসিতে নিবন্ধন পেল জামায়াতে ইসলামী।জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

১ জুন রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে ২০১৩ সালে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। এরপরই ৪ জুন বৈঠক করে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা বিধিমালার তফশিলে দাঁড়িপাল্লা প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় কমিশন।

২০০৮ সালের নভেম্বরে জামায়াতকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে ইসির দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা ওই বছরই আপিল হিসাবে রূপান্তরিত হয়। পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে দলটি। হাইকোর্টের রায় ঘোষণার পরপরই তা স্থগিত চেয়ে জামায়াত আবেদন করে, যা ২০১৩ সালের ৫ আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের তৎকালীন চেম্বার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

Top