ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ


আলোকিত বার্তা :ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর: আল জাজিরার।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া।ইরানের অভিযোগ, এই বৈআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, যার অকাট্য প্রমাণ রয়েছে। এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায়।এর আগে গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল-ইরান সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ।

গত ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশকিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়।এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়। ছয়দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এতে দুই দেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু সামরিক-বেসামরিক স্থাপনা।

Top