সংলাপ ও মতবিনিময় সব সময়ই সৌহার্দ্য, সহমর্মিতা বৃদ্ধি করে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সংলাপ ও মতবিনিময় সব সময়ই সৌহার্দ্য, সহমর্মিতা বৃদ্ধি করে


প্রতিবেদক,আলোকিত বার্তা :প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এই বৈঠকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে তিনি বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকারপ্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সব সময়ই সৌহার্দ্য, সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য।তবে এদিন বিকালে দলটির প্রচার বিভাগ থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পর জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানাবে। ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়ে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলের প্রতিক্রিয়া জানাতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র আভাস দিয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি ঢাকায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত। ৩ মে সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে শফিকুর রহমান বলেছেন, ‘চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার। সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা যদি গতিশীল করা এবং অংশীজনরা সহযোগিতা করলে, সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব। এজন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে। যদি এ সময়ে সংস্কার এবং বিচার কাজ শেষ না হয়, তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। কারণ এরপর কুরবানির ঈদ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Top