ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো


প্রতিবেদক,আলোকিত বার্তা:পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। রোববার থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনালে ছুটি শুরু হয়েছে। অবশ্য আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মে থেকেই বন্ধ হয়ে গেছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। আর দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে মঙ্গলবার।এবার ছুটির ক্ষেত্রে ভিন্নতাও রয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিন বন্ধ, আবার কোথাও মাত্র ১০ দিন ছুটি। সবচেয়ে বেশি ২৫ দিনের ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি শিক্ষাপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে।

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো এবার ছুটিতে থাকবে ২৩ দিন। শিক্ষাপঞ্জি অনুযায়ী–ছুটি ১ থেকে ১৯ জুন। তবে ছুটি শুরুর আগে এবং পরে দুই দিন করে সাপ্তাহিক বন্ধ থাকায় তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ দিনে।আর মাদ্রাসা বন্ধ থাকবে সর্বোচ্চ ২৫ দিন। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সূচি অনুযায়ী– তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি ১ থেকে ২৫ জুন। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ, প্রি-ভোকেশনাল, প্রি-ভোকেশনাল (মাদরাসা) ও এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) পর্যায়ের প্রতিষ্ঠানেও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে পড়েছে। টানা ছুটি ও সাপ্তাহিক বন্ধ শেষে শ্রেণি কার্যক্রম শুরু হবে ২২ জুন।এছাড়া দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল ৩ জুন থেকে টানা ২১ দিন বন্ধ থাকবে। ক্লাস শুরু হবে আগামী ২৪ জুন। সরকারি-বেসরকারি কলেজগুলো ছুটিতে থাকবে ১০ দিন। ৩ জুন থেকে ছুটি শেষে ১৩ জুন পুনরায় ক্লাস শুরু হবে।

Top