নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক।
শনিবার (১৭ মে) দুপুরে খুলনার সার্কিট হাউজ মাঠে তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার মূলত এনসিপি মার্কা সরকার। এ সরকারের সঙ্গে যুক্ত এনসিপির দুই উপদেষ্টা (ছাত্র উপদেষ্টা) একটি এনজিওর উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নাহলে তাদের বিদায় করতে হবে।বক্তৃতায় বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে তরুণদের মাঠে নামতেই হবে। আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এখনই।

খুলনা ও বরিশাল বিভাগের ১৮টি জেলার লক্ষাধিক তরুণ এ সমাবেশে অংশগ্রহণ করেন। দুপুর থেকে বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। পুরো সমাবেশ ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনার আবহাওয়া।সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।যুবদল সভাপতি মুন্না বলেন, পাটশিল্পের তীর্থস্থান ছিল খুলনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তাঁবেদার সরকার ভারতের প্রেসক্রিপশনে পাটশিল্প ধ্বংস করেছে।তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

Top