জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবগঠিত যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র কমিটি ঘোষণা - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবগঠিত যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র কমিটি ঘোষণা


মোহাম্মাদ মুরাদ হোসেন: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবগঠিত যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়া সংগঠনটির সদস্য সচিব হয়েছেন ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। কমিটির মোট সদস্য ১৩১ জন। গতকাল গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি তাদের সবার সামনে পরিচয় করিয়ে দেন।

কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সচিব দ্যুতি অরণ্য, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ ইকবাল। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম। যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্যসচিব জাহেদুল ইসলাম পেশায় চিকিৎসক। আর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী।

Top