আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান অবস্থান কর্মসূচি রাতেও চলছে। রাতভর এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।বৃহস্পতিবার (১৫ মে) দিনভর আন্দোলনের পর গভীর রাতেও কাকরাইল মসজিদ মোড়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করছেন।আন্দোলনে যোগ দেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল বলেন, শুরু থেকেই এই আন্দোলনে আমাদের শিক্ষকদের সমর্থন ছিল। কাল আমাদের শিক্ষার্থীরা মার খেয়েছে। আজ দিনভর আমাদের অনেক শিক্ষক ছিল। চলমান কর্মসূচি শিক্ষার্থীদের পাশে থাকা দায়িত্ব। আন্দোলন চলছে, চলবে।এদিকে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ছেন। কেউবা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।পাশাপাশি গান-আর আড্ডায় মেতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে যমুনা অভিমুখে সংলগ্ন সড়কে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবি
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

Top