জুলাইয়ের বিপ্লবীদের আংশিক দাবি পূরণ হয়েছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জুলাইয়ের বিপ্লবীদের আংশিক দাবি পূরণ হয়েছে


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছেন, জুলাইয়ের বিপ্লবীদের আংশিক দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করুন।শনিবার (১০ মে) রাত সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার মোড়ে আয়োজিত এক শোকরানা নামাজ ও সমাবেশে তিনি এ কথা বলেন।জামায়াতের আমির বলেন, আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, বুকে ধারণ করে এগিয়ে যাব। ধাপে ধাপে জুলাই বিপ্লবীদের সব দাবি পূরণ করা হবে। আজ আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে।সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা সবাই মিলে তাদের ক্ষমতায় বসিয়েছি। তারা আমাদেরই সরকার। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করে জাতিকে সম্মানিতে করুন। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার কারো চোখ রাঙ্গানিকে পরোয়ানা না করে জনদাবির প্রতি সম্মান রেখে জুলাই আন্দোলনের সব ন্যায্য দাবি পূরণ করতে হবে।

ডা. শফিকুর বলেন, আমরা বলছি না যে, সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা ন্যায়বিচার চাই। যারা অপরাধী তাদের ফাঁসি দিতে হবে। কোনো অবিচার যেন না হয়। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সরকারের দিকে চেয়ে আছে। তাই ডানে বামে তাকানোর সুযোগ নেই। সরকারকে সামনে চলতে হবে। সোজা পথে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করলে জাতি ক্ষমা করবে না। কোনো ধামাচাপা দেওয়ার কূটকৌশল করলে জাতি মানবে না। জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে জাতি আবার রাস্তায় নেমে আসবে।ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড.আব্দুল মান্নান।এর আগে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

Top