আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি


প্রতিবেদক,আলোকিত বার্তা:সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ,জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করবে সরকার।আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, একমাত্র বিএনপিই আইন-আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে। দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে।গতকাল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ অভিমত দেন দলের নেতারা। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। রাত সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে। বৈঠক শেষে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এসব তথ্য জানান।এদিকে জুলাই গণহত্যার বিচার না হওয়ায় পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। গতকাল রাতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধে করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বিএনপির সম্মতি থাকবে। এ বিষয়ে আজ রোববার বিএনপি বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান জানাবে।বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন এবং সরকারের সিদ্ধান্ত ‘ফ্রেন্ডলি ম্যাচের’ মতো। কারণ নাগরিক পার্টি সরকারের দল।গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বিএনপি।

Top