গভীর রাতে তাদের সঙ্গে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

গভীর রাতে তাদের সঙ্গে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও


মু . এ বি সিদ্দীক ভুঁইয়া :আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান নেওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তাদের সঙ্গে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও।ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবির।জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সাথে তারা সংহতি প্রকাশ করে এই অবস্থান নিয়েছে।শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৪টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ যমুনার সামনে এসে ছাত্র-জনতার সাথে সংহতি জানিয়েছেন।এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

Top