বিএনপির সাবেক এমপির চরমোনাই পিরের দলে যোগদান - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিএনপির সাবেক এমপির চরমোনাই পিরের দলে যোগদান


টুয়াখালী প্রতিবেদক,আলোকিত বার্তা:পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে চরমোনাই পিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।মঙ্গলবার (৬ মে) বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাত ধরে যোগ দেন তিনি।ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। যোগদানকালে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে চরমোনাই দরবারে হাজির হন।মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে অল্প কয়েক দিনের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমান কমিটির সদস্য হিসেবেও তাকে রাখা হয়েছে। স্থানীয় বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, পির সাহেবের কাছে গিয়ে তার দলে যোগ দিয়েছি এটি সত্যি। দীর্ঘদিন আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ ইসলামী আন্দোলন সঠিক করছে। জীবনের শেষ বয়সে মানুষের জন্য কিছু করার জন্য তার এ দলে যোগ দেওয়া বলে জানান। ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান জানান, মূলত নির্বাচনী কোনো শর্ত ছাড়াই তিনি পির সাহেব চরমোনাইয়ের দলের আদর্শের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান দেখিয়ে ইসলামের খেদমত করতে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন মোস্তাফিজুর।

Top