গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন


আলোকিত বার্তা:গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েল এ হামলা চালায়।হাসপাতাল ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, নিহতদের মধ্যে অন্তত তিন শিশুও রয়েছে। খবর আল জাজিরার।এদিকে খাদ্য, পানি ও ওষুধ বহন করা অসংখ্য ট্রাক গাজার সীমান্তে আটকে আছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি অবরোধে অনাহারে অন্তত ৫৭ ফিলিস্তিনির প্রাণ গেছে।ইসরায়েলের অবরোধ নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকারকর্মীরা গাজার উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জোর দাবি তুলেছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫২ হাজার ৪৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস বলছে, নিহত ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তারা বলছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজ মানুষকেও মৃত ধরা হচ্ছে।

Top