সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার


মোহাম্মাদ মুরাদ হোসেন : আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ।মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

Top