প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা থাকছে না - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা থাকছে না


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ : সরকারি প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। আদালতের রায় অনুযায়ী , কোটা থাকবে মাত্র ৭ শতাংশ । বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে । প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ – এর খসড়ায় এমন বিধান থাকছে । খসড়া থেকে এসব তথ্য জানা গেছে । খসড়ার কপি দৈনিক আমাদের বার্তার হাতে রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায় , নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে । গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ ৮ হাজারের বেশি । বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদসংখ্যা বাড়তে পারে । প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৭ শতাংশ কোটা ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে ।

সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি ২০১৯ – এ বলা হয়েছে , সরাসরি নিয়োগযোগ্য পদের ৬০ শতাংশ মহিলা প্রার্থী , ২০ শতাংশ পোষ্য প্রার্থী এবং অবশিষ্ট ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে । অবশ্যই ২০ শতাংশ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে ।অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা . বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন , প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন হচ্ছে । সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে মহিলা কোটা কি বাদ যাবে , এমন প্রশ্নে এই উপদেষ্টা বলেন , মহিলা , পোষ্য ও পুরুষ — কোনো কোটাই থাকবে না ।

ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী , দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫ টি । এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন । শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন । তাঁদের মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং মহিলা শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন ।

Top