মাধ্যমিক খুলবে বুধবার,প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

মাধ্যমিক খুলবে বুধবার,প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু


মোহাম্মাদ মুরাদ হোসেন :রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হচ্ছে আজ। মাদরাসাগুলোতেও আজ থেকে ক্লাস শুরুর কথা রয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল।শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।পাশাপাশি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। তাতেও এমন তথ্য উঠে এসেছে।

শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়।তবেএদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি প্রাথমিকে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে।

পবিত্র রমজান উপলক্ষে গত ২ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। যদিও তার আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছিল। ফলে ২৭ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকেও লম্বা ছুটি শুরু হয়।ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ মঙ্গলবার (৮ এপ্রিল)। আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।দেশের মাদরাসাগুলোতেও দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি শেষে আজ থেকে পুনরায় ক্লাস শুরু হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২ দিন বন্ধ থাকার পর মাদরাসাগুলো মঙ্গলবার (৮ এপ্রিল) খুলে দেওয়া হচ্ছে। এদিন থেকে মাদরাসায় পুরোদমে ক্লাস শুরু করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

কলেজ খুলেছে ৬ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে গত ৩ এপ্রিল। দেশের অন্য সরকারি-বেসরকারি কলেজগুলোতেও একই দিনে ছুটি শেষ। ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি ছিল। ফলে রোববার (৬ এপ্রিল) থেকে কলেজে ক্লাস শুরু হয়েছে। ৭ এপ্রিল নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির কারণে ক্লাস হয়নি। আজ থেকে আবারও কলেজে পুরোদমে ক্লাস শুরুর কথা রয়েছে।তবে যেসব কলেজগুলো মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ; সেগুলো অবশ্য আগামীকাল বুধবার খুলবে। এদিন থেকে সেখানে ক্লাস শুরু হবে।

Top