পাহাড় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শিশুদের ওপর ব্যবহার হচ্ছে - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

পাহাড় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শিশুদের ওপর ব্যবহার হচ্ছে


আলোকিত বার্তা : গাজা উপত্যকার খান ইউনিস শহরে রোববার (৬ এপ্রিল) ভোরে একটি আবাসিক ভবনে বোমা হামলা করে দখলদার ইসরায়েল। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান ভবনটির বাসিন্দা জামাল আল-মধৌন।তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন, কীভাবে মৃত্যু থেকে ফিরে এসেছেন এবং তার চোখের সামনে কীভাবে নারী ও শিশুরা প্রাণ হারিয়েছেন।জামাল বলেন, আমরা তখন শান্তিতে ঘুমাচ্ছিলাম… হঠাৎ সব ঘর গুঁড়িয়ে গেলো; ছাদ ধসে পড়লো নিরীহ নারী ও শিশুদের মাথার ওপর। এমন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হচ্ছে, যেগুলো পর্বতকে ছাই করে দিতে পারে—তা ছোঁড়া হচ্ছে শিশুদের ওপর।

তিনি আরও জানান, আমরা আটটি মরদেহ টেনে বের করেছি—সবই নারী ও শিশু। একজনও পুরুষ ছিল না।জামাল অভিযোগ করেন, তারা (ইসরায়েল) বলছে, তারা নাকি যোদ্ধাদের লক্ষ্য করছে। সব মিথ্যা কথা। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে— মুসলিম পরিচয়ধারী যেকোনো মানুষকে হত্যা করা। ওই নিরীহ নারী-শিশুরা সবাই ছিন্নভিন্ন হয়ে গেছে।খান ইউনিস শহর কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার মুখে রয়েছে। তবে বেসামরিক প্রাণহানির বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

Top