সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট


আলোকিত বার্তা:সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের (ফ্ল্যাট)সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।যার বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ টাকা। এ ছাড়া তার নামে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তার ৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকা। অবৈধ উপায়ে এসব সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।মামলার এজাহারে বলা হয়েছে, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালের ১২টি ফ্ল্যাট ও ৪টি পার্কিং স্পেস আছে যার মূল্য ৪৯ হাজার ৬০০ ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (৭৭ টাকা ডলার ধরে)। এ ছাড়া স্ট্রিট বিটুউইন ও কুইন্স ব্লকে তার দুটি বহুতল ভবন রয়েছে। যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে শুরু হওয়া অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল।

Top