রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ


আলোকিত বার্তা:বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং এ নিয়ে চলমান সংকট সমাধান সংক্রান্ত একটি প্রস্তাব বুধবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গৃহীত হয়েছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর উচ্চস্তরের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস ও সংগঠন সম্পর্কিত প্রস্তাবটি গৃহীত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রস্তাবের ওপর ভোটের প্রস্তাব করেন।

কারণ রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল যা বাংলাদেশ গ্রহণ করেনি। সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং ১৪১ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের বিরুদ্ধে কোনো ভোট পড়েনি। তবে ১০টি দেশ ভোটদানে বিরত থাকে। ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এ প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এটি এমন এক সময়ে এসেছে যখন ঢাকা সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

Top