ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে


মোহাম্মাদ নাসির উদ্দিন :জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে। জনগণ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, সেদিন যেন আর ফিরে না আসে।
ফেনীর পরশুরামে গেল আগস্টের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর তীরের বল্লা মুখা বাঁধ পরিদর্শনে এসে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। জামায়াতের আমির আরও বলেন, কোনো দেশ এভাবে নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলতে পারে না। এটার নজির নেই।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নূন্যতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না।বল্লা মুখা বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অন্যায়ভাবে কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে ফেনীসহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে।এর আগে, জামায়াতের আমির ফেনীর পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন। ফুলগাজীতে কবর জিয়ারাতের পর শহীদ ইশতিয়াকের বাবা, মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন।

পরে পরশুরামের নিজকালিকাপুর গ্রামে ভারত সীমান্তবর্তী বল্লা মুখা বাঁধ মেরামত কাজ পরিদর্শন করেন। ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া উপহারের ঘর উদ্বোধন শেষে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য দেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য দেন তিনি।তার সফরসঙ্গী হিসেবে ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

Top