২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি


মোহাম্মাদ রফিকুল ইসলাম : ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।ইয়ামিন মোল্লা বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কী পারবে না, সে সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরা নেবেন।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ চার দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন দেয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়।দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৬ ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

Top