রাজধানীতে ছাত্রশিবিরের গণমিছিল - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

রাজধানীতে ছাত্রশিবিরের গণমিছিল


নুর নবী জনী:ফ্যাসিস্ট সরকারের গুম,খুন,দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর শাখা।শুক্রবার(৩১ জানুয়ারি)জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জুম্মা নামাজের পর গণমিছিলটি শুরু হয়।মিছিলটি বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়,জাতীয় প্রেস ক্লাব,মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।মিছিল শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ,প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ,প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ মহানগরী নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মী ‘নারায়ে তাকবির,আল্লাহু আকবার, ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ জিন্দাবাদ,আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’২৪ এর স্বাধীনতা বৃথা যেতে দিবো না,হই হই রইরই ছাত্রলীগ গেলি কই,আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা,ছাত্রলীগের ঠিকানা,এই বাংলায় হবে না,ফ্যাসিবাদের ঠিকানা,এই বাংলায় হবে না, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,খুনি হাসিনার ফাঁসি চাই,ইত্যাদি স্লোগান দেন।ছাত্রশিবিরের গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখরিত ছিল ছাত্রশিবিরের এই গণমিছিল।

Top