পদত্যাগ ও আ’লীগের রাজনীতি,দল গঠন,নিয়ে যা বললেন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পদত্যাগ ও আ’লীগের রাজনীতি,দল গঠন,নিয়ে যা বললেন


আলোকিত বার্তা:নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো দলে যোগ দেয়ার জন্য সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের খবর এবং সামাজিক মাধ্যমের প্রচারণা তারও নজরে এসেছে।নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক নেতাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো দল হলেও আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হবো না,’ বলেন তিনি।

কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমি বা আসিফ কেউই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই। সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানাবো,’ যোগ করেন তিনি।নাহিদ ইসলামের দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে।উত্তরে তিনি বলেন, আন্দোলনে হত্যার দায়ে বিচার প্রক্রিয়া চলছে। এছাড়া, রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার বিষয় আছে। তাই এ ব্যাপারে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি।তবে তিনি মনে করেন,আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না।

Top