দেশ গঠনের পথে বাধা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশ গঠনের পথে বাধা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ


মোহাম্মাদ মুরাদ হোসেন:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যাশিত দেশ গঠনের পথে বাধা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর আমাদের যে শপথ সেটিকে লক্ষ্যভ্রষ্ট করতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বড় দল হিসাবে দেশ মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।তারেক রহমান বলেন, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলও মনে করে দেশের ও জনগণের মৌলিক সমস্যা সমাধানে এবং দেশ মেরামতের জন্য বড় দল হিসাবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।তিনি বলেন, আমরা মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। যদি মানুষের বাক-স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যা সমাধান করা যাবে। দেশের সমস্যাও সমাধান করতে পারব।তারেক রহমান বলেন, যে দায়িত্ব আমরা নিয়েছি, জনগণ আমাদের দিয়েছে বা দিতে যাচ্ছে, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যেন অর্জন করতে পারি সেই তৌফিক যেনো আল্লাহ আমাদেরকে দেন। এজন্য যেন নিজেদের প্রস্তুত করতে পারি সেই শপথ গ্রহণ করি।

মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর প্রমুখ।

Top