প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা যৌক্তিক সময় দিতে চাই - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা যৌক্তিক সময় দিতে চাই


মোহাম্মাদ নাসির উদ্দিন : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা যৌক্তিক সময় দিতে চাই। তাড়াহুড়া করে আমরা ক্ষমতায় যেতে চাই না। কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক তাও আমরা চাই না। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে এ কথা বলেন তিনি। কর্মী সম্মেলন বিশাল জনসমাবেশে রূপ নেয়।জামায়াত আমির বলেন, গত জুলাইয়ের এক তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যার বিচার করুন। শহিদদের আত্মা শান্তি পাবে। আহতরা একটু শান্তি খুঁজে পাবে। ১৮ কোটি মজলুম মানুষ খুশি হবে। তিনি আরও বলেন, তারা এক মাসের ভেতরে দেড় থেকে দুই হাজার মানুষ খুন করেছে। যারা জীবন দিয়েছেন তারা যেনতেনভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য জীবন দেননি। তারা জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। একটি মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য। বাংলাদেশে আবার দুঃশাসন তারা দেখতে চায় না। এজন্য অবশ্যই একটি অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। সেজন্য জামায়াতে ইসলামী ৫ তারিখেই বলে দিয়েছে এ সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই সংস্কারের জন্য। তাড়াহুড়া করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহতায়ালা যাদের সুযোগ দেবেন, জনগণ যাদের ভালোবাসবেন ও সমর্থন দেবেন তারা যেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পায়।

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

Top