ঢাকার সরকারি সাতটি কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

ঢাকার সরকারি সাতটি কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা


আলোকিত বার্তা:ঢাকার সরকারি সাতটি কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার। নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। এখন শিক্ষার্থীরা সম্মতি দিলে গ্রহণ করা হতে পারে এই নাম।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে বৈঠক করেন। সেখানেই এই নাম প্রস্তাব করা হয়।

ইউজিসি চেয়ারম্যান ড. এস এ ফায়েজ বলেন,শিক্ষার্থীদের অবদান ধারণ করে আমরা এই নামটির প্রস্তাব করেছি। এখন সাত কলেজের শিক্ষার্থীদের মতামত নিয়েই বিষয়টি চূড়ান্ত করা হবে।তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে চাই।উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার এই সাত কলেজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Top