ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে হবে বিস্তর আলোচনা - Alokitobarta
আজ : সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন’-এর গভীর উদ্বেগ; বি...

ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে হবে বিস্তর আলোচনা


মহাব্বাতুল্লাহ:ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে মহাপরিচালক পর্যায়ে যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে, সেখানে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে হবে বিস্তর আলোচনা।পানি বণ্টন চুক্তি নিয়ে দেওয়া হবে চাপ। সীমান্তে বাংলাদেশি হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক কারবার, চোরাচালানসহ সব বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনবিষয়ক এক সংবাদ সম্মেলনে সে ইঙ্গিতই দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।আগামী ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে শুরু হওয়া চার দিনের ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা অংশ নেবেন।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বেশ কিছু অসম চুক্তি করেছে বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিষয়টি নিয়ে একাধিকবার বিক্ষোভ করতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের।জাহাঙ্গীর আলম বলেন, ২০১০ সালের চুক্তির মধ্যে বড় সমস্যা আছে, চুক্তিটি কিছুটা অসম। এ বিষয়ে আলোচনা হবে– চুক্তিটি এভাবে করা উচিত ছিল না। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগেই জানানো হয়েছে।

নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধ করতে হবে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধ করতে হবে। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা ভারতকে জোরালোভাবে বলব। তিনি সীমান্তের কাছে কাজ করার সময় বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে এ ধরনের ঘটনা বন্ধের আহ্বান জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারিত ভুল তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা রোধে এ ধরনের মিথ্যা তথ্য কীভাবে দমন করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করব।

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৩১ জানুয়ারির পর কেউ অবৈধভাবে দেশে থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বিদেশির বিষয়ে ৩১ জানুয়ারির পর কী পদক্ষেপ নেওয়া হবে– এমন প্রশ্নে তিনি বলেন, প্রতিটি দেশে প্রবেশের জন্য নির্দিষ্ট সময়ের ভিসা দেওয়া হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলে অতিরিক্ত থাকার জন্য সাধারণত জরিমানা গুনতে হয়। সরকার এই জরিমানার হার পাঁচ গুণ বাড়িয়েছে।আগে প্রতিদিনের জন্য ২০০ টাকা জরিমানা দিতে হতো, এখন তা বেড়ে ১ হাজার টাকা হয়েছে। আগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানা নির্ধারিত ছিল, এখন সেই সীমাও তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন প্রতিদিন হিসাব করে জরিমানা গুনতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে কেউ স্বেচ্ছায় চলে যেতে চাইলে যেতে পারবেন। নির্ধারিত সময়ের পরও যদি কেউ অবৈধভাবে অবস্থান করেন, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ।

Top