নতুন চার শিক্ষা বোর্ডে চেয়ারম্যান - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

নতুন চার শিক্ষা বোর্ডে চেয়ারম্যান


মোহাম্মাদ রফিকুল ইসলাম :যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রোববার (১৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. আসমা বেগমকে যশোর শিক্ষা বোর্ড, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ (গণিতের অধ্যাপক) মো. আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ইংরেজি বিভাগের অধ্যাপক) মহা. তৌহিদুল ইসলামকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (গণিতের অধ্যাপক) মো. শামসুল ইসলাম কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Top