মানসম্মত শিক্ষার অনেক অভাব রয়ে গেছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

মানসম্মত শিক্ষার অনেক অভাব রয়ে গেছে


ডা.মুন্সী মুবিনুল হক:অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পড়াশোনার প্রচুর সুযোগ রয়ে গেছে কিন্তু মানসম্মত শিক্ষার অনেক অভাব রয়ে গেছে। শিক্ষকের সংকট যেমন আছে, তেমনি শিক্ষকের মানের সংকটও আছে। সরকার অবকাঠামোগত দিক থেকে বিরাট সহযোগিতা দিয়েছে। সারা দেশে এখন ভাঙাচোরা শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন; কিন্তু মানসম্পন্ন শিক্ষকের সংকট রয়ে গেছে।রোববার বিকাল সাড়ে ৩টায় সিরাজদিখানে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার জানান,এ রকম কার্যক্রম দেখে আমি আনন্দিত। প্রত্যাশা থাকবে এভাবেই তরুণরা বিপ্লবী হয়ে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে।

দক্ষতা অর্জন ছাড়া কেউ সামনের দিকে এগোতে পারে না। তাই বই পড়ার মাধ্যমে যুব সমাজকে জ্ঞানের পরিধি সমৃদ্ধ করে দক্ষতা উন্নয়নের আহবান জানান তিনি।সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রসময় কীর্ত্তনীয়া বক্তব্য রাখেন।

Top