দলীয় কোনো কমিটিতে অন্য দলের কাউকে নেওয়া যাবে না - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দলীয় কোনো কমিটিতে অন্য দলের কাউকে নেওয়া যাবে না


আলোকিত বার্তা:দলের যেকোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগ রাখা যাবে না বলে জানিয়েছে বিএনপি।বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বিএনপি ও অঙ্গ বা সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীর অবগতির জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগদান করানো যাবে না।

এতে আরও উল্লেখ করা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ নেওয়ার অপচেষ্টা করছে।ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কিছু নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে এ বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।এ অবস্থায় বিএনপি ও এর সব অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Top