গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে


আলোকিত বার্তা:৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি-ডাকাতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।তিনি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে।আগেও চাঁদাবাজি হতো এখনো হচ্ছে। এখন শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে। এমন স্বাধীনতার জন্য দেশে ছাত্ররা সড়কে রক্ত ঝরায়নি।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর রায়পুরায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান,ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন,জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিমসহ আরও অনেকে।

Top