৪৩তম বিসিএস থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

৪৩তম বিসিএস থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:৪৩তম বিসিএস থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সভার নোটিশে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর মধ্যে ১৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে জানানো হয় বাকি ২২৭ জন সম্পর্কে গোয়েন্দা সংস্থার বিরূপ প্রতিবেদন থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়নি।বাদ পড়া ওই প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠকের কথা জানানো হয় ওই চিঠিতে।

এই চিঠির অনুলিপি ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
পিএসসি ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২০ সালের ৩০ নভেম্বর।এরপর আবেদন, প্রিলিমিনারি, লিখিত ও ভাইবাসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।এরপর যাচাই-বাছাই শেষে গত ১৫ অক্টোবর ২০৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।এরপরই এই গেজেটে যাদের নাম ছিল তাদের চাকরিতে যোগদানের কথা।
কিন্তু শেষ পর্যন্ত ১৬৮ জনকে বাদ দিয়ে মোট ১ হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল।

Top