খালেদা জিয়া সাথে সাক্ষাৎ করলেন অলি, প্রবেশ করলেন স্থায়ী কমিটির সদস্যরা - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

খালেদা জিয়া সাথে সাক্ষাৎ করলেন অলি, প্রবেশ করলেন স্থায়ী কমিটির সদস্যরা


মোহাম্মাদ মুরাদ হোসেন: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।আজ রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি। প্রায় সোয়া ঘণ্টার বৈঠক শেষে ৭টা ৫৫ মিনিটে তিনি বের হয়ে যান।এদিকে সন্ধ্যা ৭টার দিক থেকে বিএনপির চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ইতোমধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, খন্দকার ড. মোশাররফ হোসেন, ড আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান প্রবেশ করেছেন।

চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে চিকিৎসার জন্যে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। তার সফরকে সামনে রেখেই নেতাদের দিকনির্দেশনা দেবেন তিনি এমনটাই জানা গেছে।

Top