সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, হাসিনার আমলে পাপাচারের শেষ নেই। তাকে আমরা বিচারের আওতায় আনবো।রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন।শফিকুল আলম বলেন, পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না। হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন, ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না। ইদানীং অনেকেই লেখা শুরু করেছে।

পুরো পৃথিবী যখন জানবে যে কী ধরনের হত্যাকাণ্ড,কী ধরনের অনাচার, ডিক্টেটরশিপ এ দেশে জারি করেছিলেন তখন পৃথিবীব্যাপী তার বিচারের ব্যাপারে প্রেসার তৈরি হবে।অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন শফিকুল আলম।

Top