দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুকের - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুকের


নুর নবী জনী:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক দেশে-বিদেশে অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, অভিযোগগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন বন্ধ করা একান্ত প্রযোজন।

Top