বিগত দিনে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

বিগত দিনে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে


মোহাম্মাদ নাসির উদ্দিন:বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি)বাহারুল আলম বলেন,বিগত দিনে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে। এতে পুলিশ বাহিনী লজ্জিত।তিনি বলেন,৫ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।সে লক্ষেই আমরা কাজ করছি।শনিবার(২১ ডিসেম্বর)দুপুর ২টায় সিলেট বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি বাহারুল আলম।তিনি বলেন,সারাদেশে লুণ্ঠিত ৬ হাজার অস্ত্র উদ্ধার হলেও আরও ২ হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।

আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে। এ সময়ে নিরীহ যাদের আসামি করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে না, বলেও আশ্বাস দেন তিনি।সভায় র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ পুলিশের সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top