পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না


মহাব্বাতুল্লাহ:পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না। কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। আর ফ্যাসিস্টও হতে পারবে না, লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় চরমোনাই পির বলেন, গত ৫৩ বছরে ধোঁকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফ্যাসিস্ট হয়েছে। আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চাই; যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে। সব দলের সম্পৃক্ততা থাকবে। প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। শুধু বিএনপি পিআর সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে না।তিনি বলেন, বিএনপিকে জনগণের কল্যাণের জন্য ক্ষমতার স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর (সংখ্যানুপাতিক) সিস্টেমে নির্বাচনে আসার আহবান জানান তিনি।
চরমোনাই পির বলেন, ভারতের আচরণে আমরা ক্ষুব্ধ, কষ্ট পেয়েছি, আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বাংলাদেশের মানুষ দেশ এবং ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। যদি ইসলাম ও দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয় তাহলে এ দেশের ১৮ কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে।তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলব, আপনারা বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না। আপনারা ৫ আগস্টের অভ্যুত্থানের ফসল। দেশ পরিচালনার ব্যাপারে কখনই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এ রকম কোনো চিন্তা যদি আপনাদের মাথায় আসে তাহলে আবারো আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব।

Top