“নতুন শিক্ষানীতি যেন কোনো বিতর্ক সৃষ্টি না করে - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

“নতুন শিক্ষানীতি যেন কোনো বিতর্ক সৃষ্টি না করে


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:শেখ হাসিনা সরকারের আমলে প্রণীত ২০১০ সালের শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই নীতিকে ‘অনুপযোগী ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে শিগগিরই নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য একটি শিক্ষা কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।অধ্যাপক আমিনুল ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক আলোচনায় জানান, নতুন কমিশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিরা থাকবেন। তিনি আরও বলেন, “নতুন শিক্ষানীতি যেন কোনো বিতর্ক সৃষ্টি না করে, কমিশন তা নিশ্চিত করবে।”

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে দেশের ছয়টি শিক্ষানীতি সরকার পরিবর্তনের সঙ্গে বাতিল হয়েছে। ২০১০ সালের শিক্ষানীতিকে বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এর বাস্তবায়নের সীমাবদ্ধতা।মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আগামী দুই-তিন কার্যদিবসের মধ্যে নতুন শিক্ষা কমিশনের সদস্যদের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। নতুন নীতিতে বাজেট বরাদ্দসহ নানা পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Top