আরও অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

আরও অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত


আলোকিত বার্তা:অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত বছর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,০৯৭ জন।বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেএতে বলা হয়েছে, চলমান আক্রমণে আরও ১,০৭,২৪৪ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে। এছাড়াও অন্যান্য হামলায় ৩৮ জন নিহত এবং আরও ২০৩ জনকে আহত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে আটকে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় ‘গণহত্যামূলক অভিযান’ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাব সত্ত্বেও তা অব্যাহত রয়েছে।গাজায় দ্বিতীয় বছরে পা দেওয়া এই গণহত্যার ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে পড়েছে। বিভিন্ন কর্মকর্তা এবং প্রতিষ্ঠান ইসরাইলি আক্রমণ এবং সাহায্য সরবরাহে বাধা দেওয়াকে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।ইসরাইল এখন গাজার ওপর এই মারাত্মক যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি গণহত্যার মামলার মুখোমুখি। সূত্র: আনাদোলু এজেন্সি

Top