গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭১ ফিলিস্তিনির - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭১ ফিলিস্তিনির


আলোকিত বার্তা:সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজাজুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা।২৪ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে ৭১ ফিলিস্তিনির। আহত হয়েছেন আরও অনেকেই। খবর আলজাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ভয়ংকর হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ জন। যাদের বেশিরভাই শিশু ও নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।হামলা অব্যাহত খান ইউনিস, দেইর আল বালাসহ অন্যান্য এলাকায়ও। নতুন করে আবার আরও দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।গত ১৪ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৪ হাজার ৮৩৫ জন। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।ইসরাইলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাইলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

Top