এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত, অধিকাংশই ইসরায়েলের হাতে - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত, অধিকাংশই ইসরায়েলের হাতে


আলোকিত বার্তা:২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন হয়েছেন।দায়িত্বপালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলের হাতে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টারস উইদাউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।সংস্থাটি জানায়, চলতি বছর ১৮ জন সাংবাদিক নিহত হওয়ার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায় ও দুইজন নিহত হয়েছেন লেবাননে।আরএসএফ প্রতিবেদনে জানায়, ফিলিস্তিন হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। যেখানে গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের তুলনায় সবেচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে।এরই মধ্যে সংস্থাটি সাংবাদিকদের হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চারটি অভিযোগ দায়ের করেছে।বলা হয়েছে, ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে। তাদের মধ্যে ৩৫ জনকে হত্যা করা হয়েছে দায়িত্বপালনকালে।

যদিও গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এক প্রতিবেদনে জানিয়েছে,২০২৪ সালে বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি গাজায়।মূলত ভিন্ন পদ্ধতি ব্যবহারের কারণেই আইএফজে ও আরএসফের হিসাবের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। আরএসএফ শুধু সেই সব নিহত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করেছে যাদের মৃত্যু প্রত্যক্ষভাবে তাদের পেশাগত কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়েছে।২০২৪ সালে গাজার পরেই সাংবাদিকের জন্য প্রাণঘাতী দেশ হলো পাকিস্তান, দেশটিতে সাতজন নিহত হয়েছেন। এরপরেই রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দেশ দুটিতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

Top