৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১ - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১


মোহাম্মাদ মুরাদ হোসেন: ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এ বিসিএসে একসঙ্গে ক্যাডার ও নন-ক্যাডারের বিজ্ঞপ্তি হবে। সবমিলিয়ে পদসংখ্যা হতে পারে ৩ হাজার ৭০১টি। প্রয়োজনে এ পদ বাড়তে পারে।শনিবার (২৩ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে।রোববার (২৪ নভেম্বর) অবশিষ্ট কাজ শেষ করা হতে পারে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৭তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৭০১ জনকে নিয়োগ দেওয়া হতে পারে। এরমধ্যে ক্যাডার নিয়োগ হবে ৩ হাজার ৪৬০ জন। আর নন-ক্যাডারের চাহিদা রয়েছে ২৬১ জনের। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।তথ্যানুযায়ী—স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ১ হাজার ১৮১ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য সংখ্যার মধ্যে রয়েছে শিক্ষা ক্যাডারে ৯৩৮ জন, প্রশাসনে ২০০, পুলিশে ১০০, কাস্টমসে ৫০, আনসারে ৫০, ট্যাক্সে ৫০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৯৫১ জন।

Top