তোমরা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চাও,তবে আমার ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দাও - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

তোমরা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চাও,তবে আমার ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দাও


মহাব্বাতুল্লাহ : ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, ‘তোমরা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চাও। তবে আমার ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দাও। আমার ২২ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দাও, আমার হাত ফিরিয়ে দাও। রাজনৈতিক নেতাদের উদ্দেশে বুধবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তার পোস্টটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।এর আগে আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আতিকুল জানিয়েছিলেন, ‘আমি আবেগ নয়, বিবেক দিয়ে বলছি। আপনারা কী ভাবছেন, ভয় পেয়ে গেছি? না.. না.. আমি ভয় পাওয়ার ছেলে না। আমাদের ডাক দিয়ে দেখেন, আমরা আবারও মাঠে আছি। হয়তো এক হাত চলে গেছে, তাতে কি! এখনো জীবন আছে, দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ।এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ৯ দফার ঘোষক ও সমম্বয়ক আব্দুল কাদের বলেছেন, হাসিনা গেছে যে পথে, হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সে পথে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪–পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।

Top