ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে


আলোকিত বার্তা:ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইল বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।তবে উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর।এদিকে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর পৃথক দুটি রকেট হামলায় চার বিদেশি কর্মী এবং তিন ইসরাইলিসহ সাতজন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর দুটি পৃথক রকেট হামলায় উত্তর ইসরাইলে সাতজন নিহত হয়েছেন।
দেশটির কর্তৃপক্ষ বলছে, কয়েক মাসের মধ্যে এই ধরনের হামলার ইসরাইলের জন্য মারাত্মক ঘটনা।ইসরাইলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরাইলি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন।উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর রকেট হামলায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

Top