১৫ বছর যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

১৫ বছর যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই


আলোকিত বার্তা:মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’- স্লোগানে শেরপুরে উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শেরপুর শহরের পৌর টাউনহল মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ ফয়জুল করীম কাসেমী হাফিজাহুল্লাহ।উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান হবে। কিন্তু আমরা কী দেখলাম ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই।তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা কী দেখেছি, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হয় নাই। যারা দল করছে হাজার গুণ মাফ, ধর্ষণ করছে মাফ, একশো ধর্ষণ করার পরও গ্রেফতার হয় নাই।ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। হাত পাখা এমন একটা প্রতীক শান্তির প্রতীক। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা ব্যবহার করে। গরিব-ধনী নারী পুরুষ সবাই হাত পাখা ব্যবহার করে। তিনি সবার কাছে হাত পাখায় ভোট চান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন রাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আজিজুর রহমান (বড় হুজুর), উপদেষ্টা মাওলানা মিরাজ উদ্দিন সাহেব, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সভাপতি পীরে কামেল হরযত মাওলানা আজিজুল হক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ সাইফুদ্দিন, জাতীয় মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, জামিয়া ফারুকিয়া দারুস সালাম মাদ্রাসার নায়াবে মুহতামিম হযরত মাওলানা মো. আব্দুস সাত্তার আজিজী, ছদর দ্বীনী সংগঠন শেরপুর জেলা শাখার সদস্য মাওলানা মো. আব্দুল বাছির প্রমুখ। এ সময় জেলা উপজেলা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Top