২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, জুনের শেষে এইচএসসি - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, জুনের শেষে এইচএসসি


মোহাম্মাদ নাসির উদ্দিন :আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।

তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষাটা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।

Top